Noboshakti Logo
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. ক্ষুদ্র নৃগোষ্ঠী
  9. খেলা
  10. চাকরি
  11. চিত্র বিচিত্র
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ডাক্তার আছেন
  15. দরকারি
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসের সর্ববৃহৎ বাজেট: ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার আর্থিক রূপরেখা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন
Link Copied!

দেশের ইতিহাসে এটি ৫৫তম বাজেট। নিয়ম অনুযায়ী, মন্ত্রিসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই প্রস্তাবিত বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর করবেন। এরপর আজ বিকেলেই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই বিশাল বাজেট পেশ করবেন, যা আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন অর্থবছর হিসেবে কার্যকর হতে যাচ্ছে।

বাংলাদেশ সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন লাভ করেছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় নতুন অর্থবছরের আর্থিক রূপরেখাটি চূড়ান্ত সম্মতি পায়। 
চলতি বছরের অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ‘৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যয় বরাদ্দের বাজেট। 
সরকারের উন্নয়ন পরিকল্পনা সচল রাখা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রসার, অবকাঠামোগত উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জকে সামনে রেখে এই বিশাল ব্যয়ের খাত প্রস্তুত করা হয়েছে। জনস্বার্থ রক্ষা ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার গতিশীল রাখাই এই বাজেটের মূল লক্ষ্য বলে সরকারের নীতিনির্ধারণী মহল থেকে আভাস পাওয়া গেছে।
বিশাল এই ব্যয়ের বিপরীতে সরকারের নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও এবার বেশ উচ্চাভিলাষী। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ‘৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অন্যান্য খাত থেকে এই অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।
তবে মোট ব্যয় ও সম্ভাব্য আয়ের হিসাব কষলে দেখা যাচ্ছে, নতুন অর্থবছরে বড় ধরনের ঘাটতির মুখে পড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। আয় ও ব্যয়ের মধ্যবর্তী এই ব্যবধান বা সামগ্রিক বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ‘২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এ বাজেটে সরকারের প্রাক্কলিত রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সামগ্রিক বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। সরকার জানিয়েছে, এ ঘাটতি পূরণে দ্বিমুখী অর্থায়ন কৌশল গ্রহণ করা হবে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের পাশাপাশি বৈদেশিক ঋণ ও সহায়তার মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে।
২ লাখ ৪৩ হাজার কোটি টাকার এই বিশাল আর্থিক ঘাটতি মোকাবিলা করা নতুন অর্থবছরের জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এই ঘাটতি পূরণে সরকার মূলত দুটি প্রধান উৎসের ওপর নির্ভরশীল হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।