Noboshakti Logo
ঢাকাসোমাবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের দরজা ভেঙে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার, অচেতন আরও ১

নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ৬, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ডায়াগনস্টিক সেন্টারের কক্ষ থেকে রাশেদুল আনোয়ার নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই কক্ষ থেকে আরমান নামে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

​রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুল আনোয়ার স্থানীয় হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে কর্মী হিসেবে কর্মরত ছিলেন। রোববার দুপুরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একজনকে মৃত এবং অন্যজনকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষক্রিয়া তৈরি করতে পারে এমন কোনো খাবার বা দ্রব্য গ্রহণ করেছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

​ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন: অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তার জ্ঞান ফিরলে এবং শারীরিক অবস্থার উন্নতি হলে ঘটনার নেপথ্যে কী ঘটেছিল, তা বিস্তারিত জানা সম্ভব হবে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।