বিশ্বকাপের শুরু থেকেই কাদিরপুর এলাকার স্পেন সমর্থকরা বড় বড় পতাকা টাঙিয়ে দলটির প্রতি সমর্থন জানিয়ে আসছেন। স্পেন ফাইনালে ওঠার পর প্রবাসী ও স্থানীয় সমর্থকদের উদ্যোগে কুষ্টিয়া থেকে ১ লাখ ৯০ হাজার টাকা দিয়ে একটি মহিষ কেনা হয়। মহিষটি জবাই করে প্রায় ৬ মণ মাংস পাওয়া গেছে। রবিবার রাতে কাদিরপুর বাজারে ওই মহিষের মাংস দিয়ে ভুঁড়িভোজের আয়োজন করা হয়েছে। এদিন একসঙ্গে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন স্থানীয়রা। জানা যায়,
প্রিয় দল স্পেনের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে প্রায় ২ লাখ টাকা দিয়ে কেনা একটি মহিষ জবাই করে ভুঁড়িভোজের আয়োজন করেছেন মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর এলাকার সমর্থকরা। রবিবার (১৯ জুলাই) রাতে ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের অর্থায়ন ও সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, “স্পেন প্রবাসী ও স্থানীয় সমর্থকদের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। আমরা শুধু স্পেন সমর্থকদের নয়, আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্য দলের সমর্থকদেরও আমন্ত্রণ জানিয়েছি। ফুটবল আমাদের মিলনের উপলক্ষ। ভুঁড়িভোজের পর সবাই মিলে ফাইনাল ম্যাচ উপভোগ করব।”
