Noboshakti Logo
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ই-পেপার
  6. ইসলাম ও জীবন
  7. একদিন প্রতিদিন
  8. কোভিড-১৯
  9. ক্ষুদ্র নৃগোষ্ঠী
  10. খেলা
  11. চাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ডাক্তার আছেন
আজকের সর্বশেষ সবখবর

কুতুবপুরে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

জয়নাল আবেদীন
অক্টোবর ৬, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন
Link Copied!

মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ১২ নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ তারিখ) দুপুরে দক্ষিণ কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দরবেশ বাড়ির সামনে জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ১২ নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় মাদকাসক্তি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে এসব অপরাধ থেকে দূরে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে।

১২ নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সামাজিক অবক্ষয় রোধ এবং একটি মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত সবাই মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।