স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে চাকরির বিবরণী
-
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
-
বিভাগের নাম: কোল্ড চেইন বিজনেস
-
পদের নাম: সেলস অফিসার
-
পদসংখ্যা: নির্ধারিত নয়
-
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
-
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
-
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাস হতে হবে।
-
অভিজ্ঞতা: ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
-
বয়সসীমা: প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
-
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
-
কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য।
আবেদনের সময়সীমা ও নিয়মাবলি
-
আবেদন শুরু: ১৯ সেপ্টেম্বর ২০২৬
-
আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
-
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে বিডিজবস ডটকম অথবা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অফিশিয়াল প্ল্যাটফর্মের নির্দেশনা অনুসরণ করতে পারেন।
