ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ০৭০৯ ব্যাচের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত

nobo shakti
মার্চ ১৪, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
Link Copied!

আর্তমানবতার সেবা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে নোয়াখালীতে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘নোয়াখালী-০৭০৯’ গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৪ মার্চ) নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় অবস্থিত রাজদরবার কনভেনশন হলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। ইফতারের আগে ব্যাচমেটদের স্মৃতিচারণ ও আড্ডায় অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

​আয়োজন সম্পর্কে গ্রুপের অন্যতম অ্যাডমিন সাহেদ উদ্দিন বলেন, “ব্যাচমেটদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং ঐক্যবদ্ধভাবে সামাজিক কাজ করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।”

​অনুষ্ঠানে সামাদ, শামীম, বাবলু হাসান, রাসেল, লোকমান, হাসনাত, আশরাফুল শাকিল, সাহেদ, হিরন, রিজভী, রুবেল, সবুজ, দেলোয়ার হোসেন, রেজাউল, এম আর রুবেল, শফিউল সজিব, জয়নাল আবেদীন, খালেদ সাইফুল্লাহ, পলাশ মাহমুদ, অনন্ত মেহেদী, মো. মানজুরুল হক মামুন, শাহ জামাল, জীবন নাথ, আবদুল্লাহ ফারুকী, পলাশসহ ব্যাচের আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ আগস্ট যাত্রা শুরুর পর থেকেই ‘নোয়াখালী-০৭০৯’ গ্রুপটি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অসুস্থ বন্ধুদের আর্থিক সহায়তা, এতিমদের আহার, শীতবস্ত্র বিতরণ, মাদ্রাসায় আসবাবপত্র প্রদান এবং ঈদ উপহার বিতরণের মতো নানামুখী সেবামূলক কাজ করে ইতোমধ্যে সংগঠনটি সর্বমহলে প্রশংসিত হয়েছে।

​সংগঠনের সদস্যরা জানান, বন্ধু-বান্ধবীদের একসাথে নিয়ে ভালো কাজের ধারা অব্যাহত রাখাই তাদের মূল লক্ষ্য। এ ধরনের পুনর্মিলনী আয়োজন একে অপরকে আরও নিবিড়ভাবে জানতে এবং পারস্পরিক বিশ্বাস বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে বড় ধরনের সমাজসেবামূলক কাজে সহযোগিতার ক্ষেত্র তৈরি করে।