Noboshakti Logo
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. ক্ষুদ্র নৃগোষ্ঠী
  9. খেলা
  10. চাকরি
  11. চিত্র বিচিত্র
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ডাক্তার আছেন
  15. দরকারি
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

মোঃ আবু মনসুর ফটিকছড়ি( চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে বাবার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট এলাকার চেঙ্গরবিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ত্বহা ভূজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোরবান আলী ট্রাক্টর নিয়ে ফটিকছড়ি বিলের স্লুইসগেটসংলগ্ন এলাকায় জমি চাষ করছিলেন। এ সময় ত্বহা বাবার সঙ্গে ট্রাক্টরে ছিল। একপর্যায়ে বাবার অগোচরে ত্বহা ট্রাক্টর থেকে পড়ে যায়। পরে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবার সঙ্গে শিশুটি জমি চাষ দেখতে গিয়েছিল। হঠাৎ ট্রাক্টরের নিচে পড়ে তার মৃত্যু হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার পর শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।