Noboshakti Logo
ঢাকাসোমাবার , ৩১ অগাস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. ক্ষুদ্র নৃগোষ্ঠী
  9. খেলা
  10. চাকরি
  11. চিত্র বিচিত্র
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ডাক্তার আছেন
  15. দরকারি
আজকের সর্বশেষ সবখবর

২০২৭ শিক্ষাবর্ষেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
অগাস্ট ৩১, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন
Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী ২০২৭ শিক্ষাবর্ষেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। চলমান পাইলটিং কর্মসূচির ফলাফলে কোনো ত্রুটি ধরা পড়লেও বছরের নির্দিষ্ট সময়ের মধ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে এ কর্মসূচির পাইলটিং চলছে এবং এর ফলাফল অত্যন্ত ইতিবাচক। সোমবার (আজ) দিনাজপুরে পাইলটিং কর্মসূচির ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখান থেকে এ বিষয়ে আরও পরিষ্কার চিত্র পাওয়া যাবে।

তিনি আরও বলেন, “পাইলটিংয়ের ফলাফল সন্তোষজনক থাকলে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই দেশব্যাপী এ কর্মসূচি চালু করা হবে। আর যদি কোনো ত্রুটি বা সমস্যা চিহ্নিত হয়, তবে কিছুটা বিলম্ব হলেও একই শিক্ষাবর্ষের মধ্যেই এটি চালু করা নিশ্চিত করা হবে।”

দেশে শিক্ষার্থী কমে যাওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষার্থী কমা-বাড়া বড় কোনো বিষয় নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—প্রতিটি শিশু বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং তারা সঠিক শিক্ষা লাভ করছে কি না।”

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যাতে মানসম্মত শিক্ষা প্রদান করতে পারে, তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। প্রতিটি শিশুর বিদ্যালয়ে যাওয়া এবং প্রতিটি বিদ্যালয়ে সঠিক শিক্ষা প্রদান—এই দুটি বিষয়ের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।