Noboshakti Logo
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. ক্ষুদ্র নৃগোষ্ঠী
  9. খেলা
  10. চাকরি
  11. চিত্র বিচিত্র
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ডাক্তার আছেন
  15. দরকারি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন
Link Copied!

ফেনীর দাগনভূঞায় অটোরিকশাচালক স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী দম্পতি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা। নারীর স্বামী একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রী অটোরিকশা চালিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তারা দাগনভূঞা বাজারে পৌঁছান।

গাড়ির ব্যাটারির চার্জ কমে যাওয়ায় স্থানীয় এক বন্ধুর সহযোগিতায় পৌর শহরের ফাজিলের ঘাট রোডের একটি গ্যারেজে ব্যাটারি চার্জে দিয়ে তারা পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান।

এ সময় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত সেখানে এসে তাদের পরিচয় জানতে চায়। একপর্যায়ে জোরপূর্বক স্বামী-স্ত্রীকে পাশের একটি দোকানের পেছনে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ওই নারীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায় অপরাধীরা।

মুক্তিপণ দাবি ও উদ্ধার

ভুক্তভোগীদের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। টাকা জোগাড়ের জন্য ভুক্তভোগী ও তার স্বামী স্বজনদের ফোন করলে তারা টাকা না পাঠিয়ে দ্রুত দাগনভূঞা থানাকে বিষয়টি জানান।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী দম্পতিকে উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

অভিযানে গ্রেপ্তারকৃত ৬ জন হলেন:

মো. রাশেদ রাজ (১৯): কাদিরপুর গ্রাম, বেগমগঞ্জ, নোয়াখালী।

মো. জাকির হোসেন (২১): পূর্ব চর কলাকোপা, রামগতি, লক্ষ্মীপুর।

আব্দুল মন্নান মুন্না (২৯): ফাজিলপুর, ফেনী সদর, ফেনী।

দেলোয়ার হোসেন (২৪): উত্তর চরদরবেশ, সোনাগাজী, ফেনী।

মো. শাহেদুল ইসলাম শাহিন (১৯): চণ্ডীপুর, ইয়াকুবপুর, দাগনভূঞা, ফেনী।

মো. শাহরিয়ার নোমান (১৯): উত্তর করিমপুর, দাগনভূঞা পৌরসভা, ফেনী।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেনদাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, ভুক্তভোগীর স্বামী এর আগেও চট্টগ্রাম থেকে অটোরিকশা চালিয়ে নোয়াখালীর বাড়িতে যাতায়াত করতেন। তারই ধারাবাহিকতায় স্ত্রীসহ বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য এক পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।