Noboshakti Logo
ঢাকাশনিবার , ২৯ অগাস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. ক্ষুদ্র নৃগোষ্ঠী
  9. খেলা
  10. চাকরি
  11. চিত্র বিচিত্র
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ডাক্তার আছেন
  15. দরকারি
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিখোঁজ বেড়ে ১৯২৪, উদ্ধার ৫৯৭ লাশ

আন্তর্জাতিক ডেস্ক
অগাস্ট ২৯, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন
Link Copied!

নেপালে সংঘটিত ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত মোট ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মাত্র চার ঘণ্টার ব্যবধানে নিখোঁজের তালিকায় প্রায় এক হাজার মানুষের নাম নতুন করে যুক্ত হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া কয়েকশ মানুষের তথ্য যুক্ত হওয়ার কারণেই সংখ্যাটি এত দ্রুত বৃদ্ধি পেয়েছে।

বিদেশি নাগরিকদের নিয়ে উদ্বেগ নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজদের এই তালিকার মধ্যে ৫ জন বিদেশি নাগরিকও রয়েছেন। ফলে দুর্যোগকবলিত এলাকায় অবস্থানরত বিদেশি পর্যটক ও কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন ও উদ্ধারকাজ ব্যাহত ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে বিশেষ করে রাসুয়া জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ চালানো উদ্ধারকর্মীদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে বিভিন্ন সরকারি সংস্থা ও উদ্ধারকারী দলগুলো জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে।