Noboshakti Logo
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ই-পেপার
  6. ইসলাম ও জীবন
  7. একদিন প্রতিদিন
  8. কোভিড-১৯
  9. ক্ষুদ্র নৃগোষ্ঠী
  10. খেলা
  11. চাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জনপ্রিয় সংবাদ
  14. জাতীয়
  15. ডাক্তার আছেন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি উত্তর উপজেলায় ভূমি নিয়ে বিরোধের জেরে শিশুহত্যার সন্দেহ,পুলিশ হেফাজতে ৩ জন

মোঃ আবু মনসুর
অক্টোবর ১১, ২০২৬ ৮:০০ অপরাহ্ন
Link Copied!

চট্টগ্রাম ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিশ্চিন্তা গ্রামে নিখোঁজের কয়েক ঘণ্টা পর হালিমা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রতিবেশী আব্দুল আউয়ালের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে হালিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে প্রতিবেশী আব্দুল আউয়ালের ঘরে আলনার নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ভূজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, শিশুটির বাবা নাসির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী আব্দুল আউয়ালের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির কপালে আঘাতের চিহ্ন রয়েছে।এই ঘটনায় নিহতের পিতা নাসির উদ্দীন বাদী হয়ে ভূজপুর থানার একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।