ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি হামলায় ১৫০ ফিলিস্তিনি ও লেবাননে ৭৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
অক্টোবর ৩০, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ন
Link Copied!

ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আরও প্রায় দেড়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৭৭ নিহত হয়েছেন।

 

যার মধ্যে কেবল উত্তর গাজায় নিহত হয়েছেন ১৩২ জন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬১ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

এদিকে ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি পাঁচ তলা আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

এতে শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলা হওয়া ওই আবাসিক ভবনটিতে বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সারাদেশে ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিহত হয়েছেন ১০ জন।

যাদের বেশিরভাগই নারী এবং শিশু।