ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জয়নাল আবেদীন (সাদ্দাম)
নভেম্বর ৩০, ২০২৪ ১১:০৭ অপরাহ্ন
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কুতুবপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কুতুবপুর ইউনিয়ন সভাপতি মাওলানা ছাখাওয়াত উল্যাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর শিক্ষাবিদ ইসহাক খন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু জায়েদ, বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, সহকারি সেক্রেটারি আবদুল মতিন বিএসসি, শানিমা গ্রুপের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, ১২নং কুতুবপুর ইউনিয়ন সেক্রেটারি ইয়াছিন আরাফাত টিপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, গত ১৬ বছরে আমাদের প্রতিটি অফিসে তালা লাগানো হয়েছে। আমরা ঘরে থাকতে পারিনি। আমাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। তাই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন জামায়াতের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।