Noboshakti Logo
ঢাকারবিবার , ১৬ অগাস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. ক্ষুদ্র নৃগোষ্ঠী
  9. খেলা
  10. চাকরি
  11. চিত্র বিচিত্র
  12. জনপ্রিয় সংবাদ
  13. জাতীয়
  14. ডাক্তার আছেন
  15. দরকারি
আজকের সর্বশেষ সবখবর

মেধাবী শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
অগাস্ট ১৬, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন
Link Copied!

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার (১৫ আগস্ট) ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না; বরং জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলতে এই মেধাবী প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দিতে তাদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুল এবং গাছের চারা তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে নিজ নির্বাচনী এলাকায় তিন দিনের সরকারি সফরের শেষ দিনে প্রতিমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন:

  • বিদ্যালয় পরিদর্শন: তিনি নান্দাইলের ঐতিহাসিক চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান।

  • সড়ক উদ্বোধন: পরে প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সড়ক ও জনপথের রাস্তা থেকে ডা. আবু আলী ফকিরের রাস্তা পর্যন্ত আরসিসিকরণ কাজের উদ্বোধন করেন।

এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।